হাবিপ্রবির আইভি রহমান হলের নতুন হল সুপার আদিবা 

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ২৩ মার্চ ২০২২, ১৮:৪৫

আদিবা মাহজাবিন নিতু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আইভি রহমান হলের নতুন হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আদিবা মাহজাবিন নিতু। 

মঙ্গলবার(২২ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের আইভি রহমান হলের হল সুপারের দায়িত্ব পালন করবেন প্রফেসর আদিবা মাহজাবিন নিতু । তিনি তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন। পরবর্তী তিন বছরের জন্য হল সুপারের দায়িত্বে শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হয়েছে। এর আগে হল সুপার ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকী)। উক্ত আদেশটি ২৪.০৩.২০২২ থেকে কার্যকর হবে। 

আইভি রহমান হলের দায়িত্ব পাওয়ায় অধ্যাপক আদিবা মাহজাবীন নিতু হাবিপ্রবির উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘আমি হলের আবাসিক শিক্ষার্থীদের সহায়তা নিয়ে আমার হলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য উক্ত হলের আবাসিক শিক্ষার্থীদের সহায়তা কামনা করছি’’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব