রামেকে ছাত্রলীগের উদ্যোগে "বঙ্গবন্ধু লাইব্রেরি" স্থাপন

রাবি প্রতিনিধি | ১৮ মার্চ ২০২২, ১০:১১

ছবিঃ সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে বঙ্গবন্ধু লাইব্রেরি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার শহীদ শাহ মাইনুল আহসান চৌধুরী পিংকু" ছাত্রাবাসে লাইব্রেরির উদ্বোধন করেন রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী।

এসময় তিনি বলেন, রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: নওশাদ আলী এসময় তিনি ছাত্রলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বঙ্গবন্ধুর আদৰ্শ চর্চার মাধ্যমে ক্যাম্পাসে এটি একটি ইতিবাচক আবহ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ছাত্রাবাসে এই ধরণের লাইব্রেরি নির্মাণ শুধু রাজশাহী মেডিকেল কলেজ নয়, দেশের সকল মেডিকেল কলেজের ইতিহাসে এক মাইলফলক।

বঙ্গবন্ধু লাইব্রেরি স্থাপনে উদ্যোক্তা রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মনন কান্তি দাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এই লাইব্রেরির নামকরণ করা হয়েছে "বঙ্গবন্ধু লাইব্রেরি"। এই জন্য তাঁর ১০২ তম জন্মদিনে " লাইব্রেরির উদ্বোধন করা।

রামেক ছাত্রলীগ সভাপতি আরও বলেন, "এই লাইব্রেরি আমাদের খুব আবেগের একটি জায়গা। রামেক ছাত্রলীগের কর্মীরা তাদের নিজেদের টিউশনির টাকা, হাত খরচের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে সম্পূর্ণ নিজেদের অর্থায়নে তিলে তিলে এই লাইব্রেরি তৈরি করেছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে চলতে এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যানদের মধ্যে রামেক স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহবুবুর রহমান খান বাদশাহ, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশীদ, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাফিজুর রহমান, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, ডেন্টাল সোসাইটি, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. এ.কে.এম. আসাদ পলাশ, রামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইমরান হোসেন সহ রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা