জমজমাট লড়াইয়ে শেষ হাসি ফার্মেসির, বাংলা - ইংরেজির বিদায়

গবি প্রতিনিধি | ১৪ মার্চ ২০২২, ০৯:২৫

খেলাধুলা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর ৩য় দিনে ভলিবলের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন শক্তিশালী দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে। সবচেয়ে জমজমাট ম্যাচ হয় ফার্মেসি এবং ইংরেজি বিভাগের ছেলেদের খেলায়। তবে, লড়াইয়ে শেষ হাসি হাসলো ফার্মেসি বিভাগ।

রবিবার ( ১৩মার্চ) সেমির প্রথম ম্যাচ ছিল মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের মেয়েদের। এই ম্যাচে ২৫-১৬ ও ২৫-২২ ব্যবধানে বায়োকেমিস্ট্রি কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মাইক্রোবায়োলজির মেয়েরা। দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেও ছিটকে পড়ে বায়োকেমিস্ট্রি বিভাগ।

মেয়েদের সেমির ২য় ম্যাচ ছিল দুই শক্তিশালী দলের।তবে, সমাজ বিজ্ঞান ও সমাজকর্মের কাছে রীতিমতো ছেলেখেলায় পরিণত হয় রাজনীতি ও প্রশাসন বিভাগের মেয়েরা। ২৫-৬ ও ২৫-৮ এর বিশাল ব্যবধানে উড়ে যায় শক্তিশালী দলটি।

সকালের শেষ ম্যাচে ছিল জমজমাট লড়াই। ছেলেদের সেমির প্রথম ম্যাচে ফার্মেসির মুখোমুখি হয় ইংরেজি বিভাগ। লড়াইয়ে ২৫-১৭ ও ২৫-১৯ এর ব্যাবধানে নিজেদের জানান দেয় ফার্মেসি বিভাগ।

দুপুরে অবশিষ্ট থাকা সেমির শেষ ম্যাচে লড়াই হয় রাজনীতি ও প্রশাসন এবং বাংলা ডিপার্টমেন্টর মধ্যে। কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও ফাইনালের স্বপ্ন ছুঁতে পারেনি বাংলা বিভাগ। ২৫-১৮ ও ২৫-১২ তে জয় পায় রাজনীতি ও প্রশাসন বিভাগ।

আগামীকালের মেয়েদের ফাইনালে মাইক্রোবায়োলজির মুখোমুখি হবে টুণার্মেন্টের অন্যতম সেরা দল সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। এবং ছেলেদের ফাইনালে ফার্মেসির প্রতিদ্বন্দ্বীতা করবে দারুণ ছন্দে থাকা রাজনীতি ও প্রশাসন বিভাগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা