সম্পাদক পরিষদের নতুন কমিটিকে জাবিসাসের শুভেচ্ছা

মান্নান, জাবি প্রতিনিধি | ৮ মার্চ ২০২২, ২১:৫৫

যৌথ বিবৃতি

সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। 

মঙ্গলবার (৮ মার্চ) জাবিসাসের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানানো হয়। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নতুন কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। আশা করি, সম্পাদক পরিষদের নতুন নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ সাধন ও অধিকার আদায়ে কাজ করবেন। 

জানা যায়, দুই বছর মেয়াদী সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটিতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি এবং বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ কে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন নিউএজ সম্পাদক নুরুল্ম কবীর ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সহকারী সাধারণ সম্পাদক ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান আর কোষাধ্যক্ষ পদে রয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। 

এছাড়া কমিটির পাঁচ সদস্য হলেন- ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকা সম্পাদক ড মো গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা