বশেমুরবিপ্রবির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে গবিতে মোমবাতি প্রজ্জ্বলন

আখলাক, গবি প্রতিনিধি | ২৬ ফেব্রুয়ারী ২০২২, ০৮:৩৭

মোমবাতি প্রজ্জ্বলন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের প্রতিবাদে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন করে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, জ্ঞানের প্রবেশদ্বারের সামনে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রম পালন করে সংগঠনটির নেতারা।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী বাঁধন বলেন, আমাদের এই সোনার বাংলায় কখনোই ধর্ষকের মত নিকৃষ্ট মানুষের ঠাঁই হতে পারে না। সরকারের প্রতি অনুরোধ থাকবে যাতে ধর্ষনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করে।

তখন উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক হাসিবুল শান্ত সহ অন্য সদস্যরা। তাছাড়া গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি রাকিবুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।

যোগাযোগ: 01704765444



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা