শাবিপ্রবির সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাবি শিক্ষক সমিতির

রাবি প্রতিনিধি | ২৬ জানুয়ারী ২০২২, ০৪:১৫

ছবিঃ সংগৃহীত

সরকারের কাছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উদ্ভূত পরিস্থিতির দ্রুত সমাধানের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সাড়ে ৪টায় সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ বকুলের পাঠানো এবং সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. কুদরত-ই-জাহান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত করেছে। অনশনরত শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ। তাদের দাবির প্রতি আমরা সহমর্মী। শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অনশনে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা হোক। আমরা বিশ্বাস করতে চাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ সচেতন ও বিবেকবান। তারা কোনো সুযোগ-সন্ধানী কুচক্রীমহলের ক্রীড়নক হিসেবে কাজ করবে না এবং শিক্ষকদের সম্মান ও মর্যাদাকে আঘাত করে এমন কোনো কাজ অব্যাহত রাখবে না।

বিবৃতিতে আরও জানানো হয়, উপাচার্যের বাসভবনের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হতে পারে না। আমরা এই অমানবিক তৎপরতার নিন্দা করছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। পরস্পরকে দোষারোপ নয়, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে। আমরা মনে করি আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দের প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা এক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ ছিল। সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে সরকার সকল সহযোগিতা প্রদান করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব