রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ছয়টা থেকে শনিবার (২৭ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এসময় গ্রেফতার ৪৪ জনের কাছ থেকে ছয় হাজার ৮৬৬ পিস ইয়াবা, ৪২৭ গ্রাম হেরোইন ও ১১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: