ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৬

সময় ট্রিবিউন ডেস্ক: | ২২ জুন ২০২৩, ১৭:৫২

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে এক হাজার ১৯৭ পিস ইয়াবা, ৩৫ কেজি ৪৮৫ গ্রাম গাঁজা, ১৫৩.৫ গ্রাম হেরোইন ও ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বুধবার (২১ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪ টি মামলা রুজু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর