গাইবান্ধা সদর আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ্ সারোয়ার কবীর এর ট্রাক মার্কার গণ সংযোগ 

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৮

গাইবান্ধা সদর আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ্ সারোয়ার কবীর এর ট্রাক মার্কার গণ সংযোগ 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা(৩০) সদর-২ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী শাহ্ সারোয়ার কবীর আজ শনিবার গাইবান্ধা পৌরসভার পশ্চিমপাড়া সরকারপাড়া, মহুরি পাড়া, গোডাউন রোড, খানকাহ শরীফ, রেলস্টেশন ও হকার্স মার্কেট সহ বেশ কয়েকটি জায়গায় গনসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা ও লিফলেট বিতরন করেন
 
তিনি জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নির্বাচনী সভার  বক্তব্যে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশ গ্রহণমূলক। এই নির্বাচনে কেউ কোন প্রার্থীর ওপর হস্তক্ষেপ করবে না। ফলে ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে।
 
এসময় উপস্থিত ছিলেন পৌর শাখা আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খান মোঃ সাইদ হোসেন জসিম, তিনি বলেন ভোট সু্ষ্ঠ ও সুন্দর ভাবে আমরা পরিবেশন চাই যেনো ভোটাররা সুন্দর ভাবে ভোট দিতে পারে এবং সবার মুখে মুখে ট্রাক মার্কার রব উঠেছে।
 
০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মোঃ জাহিদুল হক মানিক বলেন নির্বাচনী প্রচারণা শুরু করেছি, ভোট সুষ্ঠ ভাবে হলে ট্রাক মার্কার বিজয় হবে, সাধারণ সম্পাদক শাকির হায়দার বলেন আগামী ৭ই জানুয়ারী ইনশাআল্লাহ্ ট্রাক মার্কার বিপুল ভোটে বিজয় হবে। সব জায়গায় ট্রাক মার্কার প্রচারণা ভালোই জমেছে। ফাহিম ইসলাম দ্বীপ ও মোঃ মাহবুব হোসেন লিটন সহ আরো অনেকে বলেন, আমরা ভোট দিতে যাবো ভোটের মাঝে যেনো কোন বিশৃঙ্খলা সুষ্টি না হয়। ট্রাক মার্কার প্রচারণা দেখে এক রিক্সা চালক বলেন সারোয়ার ভাই অনেক ভালো মনের মানুষ। আমরা সবসময় তাকে পাশে পাই যখন তখন ডাকলে হামার কাছে আসে তাই ৭ই জানুযারী সারাদিন হামরা ট্রাক মার্কায় ভোট দিমো।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর