কিশোরগঞ্জের ভৈরবে ডিবি পুলিশ কর্তৃক ৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি  | ১৬ অক্টোবর ২০২৩, ১৮:০৭

কিশোরগঞ্জর ভৈরবে ডিবি পুলিশ কর্তৃক ৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকা থেকে ৭০ কেজি গাঁজা সহ মোঃ সুমন (২৩), সাদ্দাম হোসেন (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন (২৩) ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মোঃ জালাল মিয়ার ছেলে, সাদ্দাম হোসেন একই এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মোঃ মোবারক হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সোমবার (১৬ অক্টোবর) সকাল ০৭.৪৫ মিনিটের সময় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ ঢাকা টু সিলেট মহাসড়কের দক্ষিন পার্শ্বে বিপ্লব সুপারমার্কেটস্থ মেসার্স আজমির ফল ভান্ডার প্রোঃ মোঃ সেলিম মিয়া এর বন্ধ আরদ দোকানের সামনে একটি নোয়া মাইক্রোবাসে অভিযান পরিচালনা করে মাদক সহ মাদক ব্যবসায়ী ১। সুমন (২৩) ২। সাদ্দাম হোসেন কে গ্রেফতার করে এবং মাদক ব্যবসায়ীদের হেফাজত থাকা ৭০ (সত্তর ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য ও ব্যবহৃত মাইক্রোবাস (রেজি: নং ঢাকা মেট্রো-চ-১১-৬৯৮০) উদ্ধার করে ০৮.৪০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করেছে।

এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর