কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

সময় ট্রিবিউন ডেস্ক | ৬ মার্চ ২০২৩, ০২:৫৭

সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন তিনটি ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে ক্যাম্পে থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা।

আজ রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে বালুখালীর ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় বেলা তিনটা ১০ মিনিটে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও ৬টি ইউনিট।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনও আগুনের সূত্র এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিস আসার আগে আমরা লোকজনকে সড়িয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি। 

ক্যাম্পের বাসিন্দা রহমত উল্লাহ জানান, ক্যাম্পের একটি ঘরে প্রথম আগুনের ঘটনা ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা কররছি তবে আগুনের তীব্রতা অনেক বেশি ছিল বিধায় আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। 

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর