পঞ্চগড়ে কাঁচা চা পাতা কম দামে কেনার দায়ে দুই কারখানাকে জরিমানা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ২৭ জুলাই ২০২২, ০৫:৩২

সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধার্যকৃত দামের চেয়ে কম দামে কৃষকদের নিকট থেকে কাঁচা চা পাতা কেনা ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুইটি চা কারখানাকে ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে শালবাহান ইউনিয়নের সুরমা এন্ড পূর্নিমা টি ফ্যাক্ট্রি ও রয়েল টি ফ্যাক্ট্রি নামের দুইটি চা কারখানায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, অভিযান পরিচালনাকালে জেলা কাঁচা চা পাতার মূল্য নির্ধারণী কমিটির সর্বশেষ নির্ধারিত মূল্য ১৮ টাকার চেয়ে কম মূল্যে কৃষকদের কাছ থেকে কাঁচা চা পাতা কেনা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর