দুর্গাপুরে কুমারি পূজায় শুভশক্তির বিকাশ, অশুভশক্তির বিনাশ কামনা

রাজেশ গৌড়, দুর্গাপুর | ৫ অক্টোবর ২০২২, ০৬:১৮

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কুল্লাগড়ারামকৃষ্ণ আশ্রমে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় এই পূজা অনুষ্ঠিত হয়।এবারের পূজায় শুভশক্তির বিকাশ ও অশুভ শক্তির বিনাশের কামনা করা হয়েছে।

এবার কুমারি পূজার আসনে বসে উর্মি সাহা। তার বয়স ৯ বছর। সে কুল্লাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যে ত্রিশক্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি-স্থিতি ও লয়ের চক্রে আবর্তিত হচ্ছে, সেই শক্তি কুমারিতে বীজ আকারে আছে। এই বিশ্বাসেই সনাতন ধর্মের মানুষ কুমারিকে দেবী দুর্গা হিসেবে আরাধনা করেন । বলা হয়, মানববন্দনা, নারীর সম্মান ও মর্যাদার প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনাই কুমারি পূজার শিক্ষা।

এ ব্যাপারে রামকৃষ্ণ আশ্রমের সাধারন সম্পাদক প্রভাত সাহা জানান, প্রতিষ্টাকালীন সময় থেকে মহাধুমধামে দূর্গাপূজার নবমী তিথিতে কুমারি পূজা চালু করেছিলেন স্বামী সুখাত্মানন্দজী মহারাজ। সেই থেকে আশ্রমে কুমারি পূজা হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও মহা নবমীতে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে কুমারি পূজায় অসংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

দুর্গাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা বলেন, দুর্গাপুরে পৌর এলাকার কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার দুর্গাপুর উপজেলায় ৬১ টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

পূজা শেষে আশ্রমের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর