বৃহস্পতিবার থেকে চলবে ট্রেন

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ০৭:১২

ছবি : ইন্টারনেট

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা আন্তনগর ও লোকালসহ সব ধরনের ট্রেন বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে পুরোপুরি চলবে। একই সঙ্গে বন্ধ থাকা ডেমু ট্রেনও চলাচল শুরু হবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিধিনিষেধে শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে ৩৬ জোড়া আন্তনগর ট্রেনের চলাচল শুরু হয়েছিল। বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে।

গত ১১ আগস্ট থেকে ২০ জোড়া কমিউটার ও অন্যান্য লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার থেকে তার সঙ্গে আরও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল শুরু হচ্ছে।

তবে আপাতত রেলওয়ের ৯টি লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে তাতে জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে: ঢাকা-ময়মনসিংহ রুটের ঈসাখাঁ এক্সপ্রেস, চট্টগ্রাম- সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, আখাউড়া-সিলেট রুটের কুশিয়ারা এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম রুটের লাকসাম কমিউটার, লাকসাম-নোয়াখালী রুটের নোয়াখালী কমিউটার। এছাড়াও চট্টগ্রাম-দোহাজারী, ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ-ভৈরব বাজার ও সিলেট-ছাতক রুটের একটি করে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর