ইসির সঙ্গে ইইউ নির্বাচনী এক্সপার্ট টিমের বৈঠক রোববার

সময় ট্রিবিউন | ২ ডিসেম্বর ২০২৩, ১৮:০৬

ইসির সঙ্গে ইইউ নির্বাচনী এক্সপার্ট টিমের বৈঠক রোববার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিম রবিবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে।

ইসি সূত্রে জানা যায়, ঢাকায় আসা ইইউ ইলেকশন এক্সপার্ট টিম রবিবার (৩ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট মিশনের প্রত্যেকেই উপস্থিত থাকবেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন— ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

 

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে গত ২৯ নভেম্বর যৌথসভা করে ইইউ। বৈঠকে সংস্থাটির ১০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয় ইসিকে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে এবারের নির্বাচনে ইইউ এর পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল না পাঠানোর বিষয়টি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ ছাড়াও বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক আসার জন্য আবেদন করেছে। এছাড়া ৩৪টি দেশ ও চারটি সংস্থার মোট ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার শেষ সময় ৭ ডিসেম্বর।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর