রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ১৮:০৯

ছবি : ইন্টারনেট

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৩ আগস্ট (শুক্রবার) সকাল ছয়টা থেকে আজ সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১ হাজার ১০৯ পিস ইয়াবা, ১৭০ গ্রাম হেরোইন ও এক কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর