পরীমনিকান্ডে সাকলায়েনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ০৬:১৪

গোলাম সাকলায়েন শিথিল-ফাইল ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের শিথিলে বাসায় সমালোচিত চিত্রনায়িকা পরীমনির যাতায়াতের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

তদন্ত কমিটিতে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সিআইডির একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।

আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির গত জুনে ঢাকা বোট ক্লাবে তাঁকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেছিলেন। ওই মামলায় দুজনের বাসা থেকে মদ ও মাদকের ঘটনায় পৃথক যে মামলা হয়, সেটার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন।

পরবর্তীতে পরীমনির বাসায় অভিযান ও গ্রেপ্তার নিয়ে তুমুল আলোচনার মধ্যেই তাঁর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ ওঠার পর গোলাম সাকলায়েনকে গতকাল শনিবার ডিবি থেকে সরিয়ে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে বদলি করা হয়। এর আগে ডিবি’র সব ধরনের কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলে খবর বের হয়, সাকলায়েনের বাসায় পরীমনির যাতায়াত ছিল। ১ আগস্ট সকালে পরীমনি নিজের গাড়ি নিয়ে সাকলায়েনের বাসায় যান এবং গভীর রাতে বেরিয়ে আসেন। গাড়ি থেকে নেমে তাঁদের দুজনের ওই বাসায় ঢোকা এবং বের হওয়ার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

পরীমনিকে গত বুধবার রাতে মদ-মাদকসহ তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় তিনি রিমান্ডে আছেন। মামলাটি সিআইডিতে স্থানান্তরের আগ পর্যন্ত রিমান্ডে প্রথম দুই দিন পরীমনি ছিলেন ডিবির হেফাজতে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর